শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গড়েয়া মডেল স্কুলের আয়োজনে স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
গড়েয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মারুফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী ,গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ্ রেদো, শুখানপুখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক কবির আহমেদ হুমায়ন, সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান সম্রাট, বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সাকিবুল ইসলাম, বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ফাইরুজ বিনতে কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর ,এজন্য শিশুরা যেন এখন থেকেই মাদকাসক্ত না হয়ে যায় সে জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং শিশুর মেধা বিকাশের জন্য শিশুকে উৎসাহ প্রদান করতে হবে৷
বক্তারা শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী সহ সকলেই একসময় শিশু ছিলেন সুতরাং তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো আগামী দিনে এদেশ তোমরাই দেশ পরিচালনা করবে৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ২০১৭ সালে সমাপনি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের ও সমাপনি পরিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ প্রদান তুলে দেন৷
হাসেম/এমআর





