বান্দরবানে আগুনে ২৫ বসতঘর ভস্মীভূত হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মং প্রুসে মারমার বাড়িতে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লা মং জানিয়েছেন, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা অগ্নিকান্ডের খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম নিয়ে রোয়াংছড়ি যান।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, ২৫টি বসতঘর পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মতে, ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
ওএফ





