পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে বেনাপোল বন্দর অচল হয়ে পড়েছে। বন্দরে আটকাপড়ে কোটি কোটি টাকার ওষুধ,মাছ ও পিয়াজ জাতীয় পন্য নষ্ট হচ্ছে। হাজার খানেক ট্রাক ও ট্রাক চেসিস খালাশের অপেক্ষায় যত্রতত্র পড়ে আছে বন্দরের বাইরে।
ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। অনেকেই পরিবহন কাউন্টার, টার্মিনাল, বিভিন্ন হোটেল এমনকি খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছেন তারা।
রোগীরা অসহায় অবস্থায় পরিবহন কাউন্টারে আশ্রয় নিয়েছে। পরিবহন শ্রমিকরা রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিকেট দেয়ায় ভয়ে অনেকেই বেনাপোল ছেড়ে যেতে চাইছে না।
কাস্টমস সুত্র জানায়, গত তিন দিনে বেনাপোল বন্দর থেকে প্রায় ৪০ কোটি টাকার রাজাস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। ধর্মঘট চললেও বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি বানিজ্য সচল রয়েছে। বন্দর থেকে পন্য লোড না হওয়ার কারনে বন্দর সড়কের দু ’পাশে শত শত ট্রাক আটকা পড়েছে।
বন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাক ড্রাইভাররা বন্দর অভ্যন্তরে রান্না করে খাওয়া দাওয়া করছে। বিভিন্ন কুরিয়ার সার্ভিসের গাড়ী আটক করে পথে পথে হয়ারনী করছে পরিবহন শ্রমিকরা বলে অভিযোগ পাওয়া গেছে।
নাসের/নাজিব





