মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাদের আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালেহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআর