গাজীপুর সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ এলাকায় বজ্রপাতে একই পরিবারের ছয়জন ঝলসে গেছেন।
মঙ্গলবার ভোরে ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের দবির উদ্দিন (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সাবিনা (২৭) ও মেয়ে জামিয়া (১২)ও সুমাইয়া (৫)।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, আহতরা সারদাগঞ্জ এলাকার জহিরের বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার ভোরে বিকট শব্দে বজ্রপাত হলে ওই ছয়জন ঝলসে যান। পরে এলাকাবাসী তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
এফএফ





