রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটি সিলগালা করেও দেয়া হয়। এর আগে বিকালে মিজান টাওয়ারে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস, পুলিশ ও রাজিউক কর্মকর্তারা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401375596.jpg[/img]
মিজান টাওয়ারের এক বাসিন্দা বলেন, 'গতকালের ঘটনায় বিভোক্ষ প্রদর্শনের জন্য বৃহস্পতিবার দুপুর থেকে টাওয়ারের সব ভাড়াটিয়া নিচে জড়ো হয়েছিলাম। বিকালে হঠাৎ গতকালের মতো আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড শব্দ হয়ে বহুতল এ ভবনটি কেঁপে উঠে।'
মিরপুর থানার ওসি মোহাম্মাদ সালাউদ্দ জানান, গতকালের মতো প্রায় একই শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনে দ্বিতীয় তলায় অবস্থিত আবাসিক হোটেলের জানালার কাঁচ ভেঙে গেছে। টাওয়ারের নীচে অনেক গ্যাস জমে আছে বলে ধারণা। গ্যাসগুলো বের করতে না পারলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ১৪ তলা মিজান টাওয়ারটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত দোকান, অফিস ও ব্যাংক। বাকিগুলো আবাসিক।
সন্ধ্যা সাড়ে ৭টার দিক ঘটনাস্থল থেকে মিরপুর থানার এসআই আব্দুস সালাম জানান, বিস্ফোরণের পর ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে। সেফটি ট্যংকিতে আরো গ্যাস থাকতে পারে, এতে আবারো বিস্ফোরণ ঘটার আশঙ্কা থেকে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের পরপর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]