নাটোরে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার এবং অবৈধ পলিথিন বিক্রির অভিযোগে চারজন ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের নিচাবাজার এলাকায় র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নায়িরুজ্জামান খাঁন জানান, র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সন্ধ্যায় শহরের নিচাবাজার এলাকায় পলাশ কুমার, গোবিন্দ ও আব্দুল মজিদের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ এবং পলাশ কুমার ও গোবিন্দর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং আব্দুল মজিদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের হাফরাস্তা এলাকায় মিঠু ঘোষের দোকানে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন উদ্ধার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএইচ