মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জামালপুরের ৬টি পৌরসভায় দুই দিনে দুইজন স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ১১ জন কাউন্সিলর ও ১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন জানিয়েছেন, রোববার জেলা সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই হয়।

দুপুর ২টা পর্যন্ত জামালপুর সদরে মো. মাহফুজুল হক, মো. শফিউল্লাহ আকন্দ, ওয়াহেদুজ্জামান সুইট, মো. ফরিদ উদ্দিন, কামরুল হাসান ভুট্টু, আলতাব আলী ও আব্দুল্লাহ আল মামুন-এ সাতজন কাউন্সিলর, জেসমিন আক্তার নামের একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইসলামপুরে নারায়ণ চন্দ্র কর্মকার, হারুণ অর রশিদ সরকার, রইছ উদ্দিন আহমেদ জীবন নামের তিনজন কাউন্সিলর, দেওয়ানগঞ্জে মিজানুল হক নামের একজন কাউন্সিলরের মনোনয়নপত্র ঋণ খেলাপি ও বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়।

এ ছাড়া মনোয়নপত্র বাছাইয়ের প্রথম দিন শনিবার সরিষাবাড়ি পৌরসভায় রুহুল আমিন সেলিম ও মো. শহিদুল্লাহ নামের দুজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এমকে