মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও রাজাকান্দি গ্রামে আওয়ামী লীগ সমর্থিত রিপন হোসেন এবং বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

রোববার (২২ মে) দুপুরে এ ধাওয়া-পাল্ট‍া ধাওয়া শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখার সময়ও ধাওয়া-পাল্ট‍া ধাওয়া চলছিল।

পু্লিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চলছে।

গত সাত দিনে এ ইউনিয়নে কয়েক দফা নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এসব কারণে গ্রাম ছাড়া হয় কয়েকশ’মানুষ। আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন সমর্থক। পু্লিশ এ পর্যন্ত শতাধিক ককটেল উদ্ধার করেছে।

ওএফ