মানবতাবিরোধী আপিল মামলার আমৃত্য কারাবাসের রায় প্রত্যাখানসহ দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববারের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার মিছিলটি শহরের লিলি মোড় থেকে বের হয়ে বাহাদুরবাজার মোড়ে গিয়ে শেষ হয়। ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে কারাবন্দি জামায়াত নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। এতে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য দিনাজপুর শহর শাখার সভাপতি মতিউর রহমান।
মতিউর তাঁর বক্তব্যে বলেন, "সাঈদীর ব্যাপারে এক দিনের কারাদণ্ডও মেনে নেওয়া হবে না। সরকারের নির্দেশনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।"
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





