পানিতে ডুবে দিপু রায় (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলায় উপজেলার সোনারায় ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জামিরবাড়ি মাঝাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দিপু স্থানীয় নিবাস চন্দ্র রায়ের ছেলে। সে জামিরবাড়ি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় দিপু। অনেকক্ষণ দিপুকে না দেখে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ