নাটোরে আজিজুল হক (২৬) নামে এক যুবকের বাম হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বিকাল ৩টার দিকে সদরের কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরিদুল ইসলাম খান জানান, হামলা চালিয়ে আজিজুলের বাম হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত আজিজুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

তবে কি কারণে তার উপর হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ