রাজধানীতেবিদ্যুৎস্পৃষ্টে শুভংকর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার সকালেকল্যাণপুর নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবার নাম বাবু লাল। তারা সাভারের মাজিদা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাবু লাল জানান, সকালে মাছ বিক্রির প্রস্তুতি নেয়ার সময় বৈদ্যুতিক লাইটের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভংকর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





