রাজধানীর মিরপুর এলাকা হতে একটি প্রাইভেট কার ও ৩টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৪ সদস্যকে আটক করেছ র্যাব-২ এর সদস্যরা।
আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৩০), মো. সাজীদ খান (২২),মো. জুয়েল (২২) ও মো. সজিব (২০)।
র্যাব-২ এর সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সম্প্রতি র্যাবের নিকট অভিযোগ আসে যে, গাড়ি চুরির সঙ্গে জড়িত কয়েকটি চক্র বিভিন্ন রেন্ট-এ কার থেকে ছদ্মনামে গাড়ি ভাড়া করে গাড়ি চুরি করছে। তারা ড্রাইভারকে চেতনা নাশক ওষধ খাইয়ে অচেতন করে গাড়ি চুরি করছে।
তিনি আরও জানান,ভুক্তভোগীদের একই রকম লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অপরাধী চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাকব-২ এর একটি বিশেষ দল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
রাজধানীতে ৪ ছিনতাইকারী আটক
রাজধানীর মিরপুর এলাকা হতে একটি প্রাইভেট কার ও ৩টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৪ সদস্যকে আটক করেছ র্যাব-২ এর সদস্যরা





