ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) এর সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য অধ্যাপক লুৎফর রহমান খান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে ইন্তেকাল করেন।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই