রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাবিবুর রহমান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে।
এআই





