গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের মীরকুচি মদনতাইড় গ্রামে করতোয়া নদীর উপর নির্মিত বাশের সাকোটি ভেঙ্গে পড়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
দীর্ঘদিনের দাবী এই সেতুটির ব্যাপারে বহু দেন দরবার আর প্রতিশ্রুতি দিলেও নির্মাণে কোন পদক্ষেপ গ্রহন করেনি কেউ।
অতঃপর এলাকাবাসী বাশের সাকো নির্মাণ করে চলাচল করত। কিন্তু আস্তে আস্তে বাশের সাকোটি ভেঙ্গে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসী সরকারের কাছে দ্রুত এই ব্রীজ নির্মানের দাবী করেন।
রুবেল/এমএনজে





