গত বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরিফ (২৫) নামে এক যুবককে তার স্ত্রীর সামনে চাপাতী দিয়ে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং এই নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।
 
শনিবার (২৯জুন) সকালে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাে: আব্দুর রহিম খান পিপিএম তার বক্তিতায় বলেন, মানুষের মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌছেছে যে , দুবৃত্তরা এখন প্রকাশ্যে মানুষ হত্যার মত অপরাধ করার সাহস দেখাচ্ছে। এমন নৃশংস হত্যাকান্ডের দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা চরম সংকটের মধ্যে পরবে।
 
তিনি দায়ীদের সত্ত্বর গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
 
মানববন্ধনে আরাে বক্তব্য রাখেন , বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সােহেল , সিইও রােকনুজ্জামান ভূইয়া রকি , ঢাকা মহানগর দক্ষিনের আহব্বায়ক মােঃ জুয়েল রানা , সেন্ট্রাল কো - অর্ডিনেটর । ফাহিম ফিরােজ , তামান্না সুলতানা প্রমূখ।
 
এসএম/এমআর