চাঁপাইনবাবগঞ্জে ২৬টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার চৌধুরীমোড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় স্তুপকৃত বালির ভেতরে লুকিয়ে রাখা ২৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এসব ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

কেএইচ