মানিকগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
রোববার (০৭ এপ্রিল) গভীর রাতে শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ওই ব্যাক্তি ইন্তাজগঞ্জ বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার চেষ্টা চালান। এসময় তিনি নৈশ প্রহরীদের হাতে ধরা পড়েন। এরপর স্থানীয় লোকজন খবর পেয়ে চোর সন্দেহে ওই ব্যক্তিকে গণধোলাই দেয়। একপযায়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমবি





