দুই ভেজাল মধু ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরায় লাবসা ইউনিয়নের ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় ১৫ মণ ভেজাল মধু উদ্ধার করে পুলিশ।
আটকেরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সবেদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান (৫০) ও সদর উপজেলার লবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুমন (৩০)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, চক্রটি চিনি দিয়ে মধু তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠায়। ১৫ মন মধুসহ দুই জনকে আটক করা হয়। আসামিদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হবে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





