ঢাকায় সন্তানদের বাসায় বেড়াতে গিয়ে সাদুল্যাপুরে পুরান লক্ষীপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ছায়না বেগম (৭০) নামের এক বৃদ্ধা লাশ হয়ে ফিরলো ।

রোববার রাতে রাজধানীর হেমায়েতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সোমবার দুপুরের তার লাশ গ্রামের বাড়ি সাদুল্যাপুরে আনা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, কয়েক দিন আগে ছায়না বেওয়া সন্তানদের কাছে বেড়াতে যান।

তিনি রোববার রাতে ওই বাসার পাশের দোকানে প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য রাস্তা পারা-পারের সময় একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এমআইএস