ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে আবু বক্কর বিশ্বাস (৫০) নামে এক লম্পট।

এ ঘটনায় শুক্রবার সকালে শৈলকুপা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ধর্ষিতার বাবা। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার মা জানান, গত বুধবার ওই কিশোরী পাশের বাড়িতে বেড়াতে যায়। সেখানে লোকজন না থাকায় প্রতিবেশী আকবার আলী বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাস মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি এসে বিষয়টি জানায়।

ধর্ষণের পর থেকে লম্পট আবু বক্কর বিশ্বাস ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিয়ে বিষয়টি মীমাংসার জন্য বলে। কিন্তু ধর্ষিতার বাবা স্থানীয়দের সহযোগিতায় শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।

শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে।

এমআর