সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রাজজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এক জনাকীণ আদালতে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়হানুর ইসলাম একই এলাকার বাসিন্দা।

আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী এসএম হায়দার জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনি আপিল বিভাগে আবেদন করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর গভীররাতে কলারোয়ার খলিশা গ্রামে ঘুমন্ত অবস্থায় একইপরিবারের ৪ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন- গৃহকর্তা শাহিনুর ইসলাম (৪০), স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (০৯) ও মেয়ে তাসমিন সুলতান (০৭)। এই ঘটনার পরদিন ১৫ অক্টোবর সকালে কলারোয়া থানায় নিহত শাহীনুরের শাশুড়ি কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন।

এমবি