চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে উপজেলার বড়গাছি (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ভোলাহাট উপজেলার বড়গাছি (পশ্চিমপাড়া) গ্রামের আতাউর রহমানের ছেলে সজীব (১৮) ও একই উপজেলার আন্দীপুর গ্রামের ফুলজান আলীর ছেলে মঞ্জু (২৫)।

র‌্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক আসিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দুপুর পৌনে ১টার দিকে ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামে অভিযান চালায়। অভিযানে সজীব ও মঞ্জুকে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কেএইচ