বাড়িতে বসে ছেলেদের নিয়ে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক করছিলেন এমন দাবি করে ময়মনসিংহে বাবা ও দুই ছেলেসহ জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার গুসটা দক্ষিণপাড়া থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, সদর দক্ষিণ থানা জামায়াতের রুকন আবুল খায়ের মো. আবদুল্লাহ (৫৫), তার দুই ছেলে শিবিরকর্মী ওয়ালিউল্লাহ মুজাহিদ (৩০) ও আতাউল্লাহ গালিব (১৬) এবং হালুয়াঘাটের উত্তর কয়রাকুড়ি এলাকার জামায়াতকর্মী আকতার হোসেন (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী বলেন, আবুল খায়ের কয়েকজনকে নিয়ে সদর উপজেলার গুসটা দক্ষিণপাড়ায় তার বাসায় নাশকতার পরিকল্পনা করছেন এমন সংবাদে রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তবে আবুল খায়ের মো. আবদুল্লাহর পরিবারের সদস্যরা দাবি করেছে, খাবার খেয়ে বাবা ও ছেলেরা ঘুমিয়ে পড়ে। রাতে বাড়িতে এসে ডিবি পরিচয়ে তাদের ধরে নিয়ে যায়।

এমকে