মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসমিন আক্তার (২৫) নামের এক নারীকে প্রকাশ্যে মারধর করার অভিযোগে আমিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘিওর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমিরুল ঘিওর উপজেলা বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলা শহরের বটতলা এলাকার আব্দুল জলিলের মেয়ে বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন।
এসময় আমিরুল নামে ওই যুবক প্রতিবন্ধী এক শিশুকে বেধড়ক মারধর করতেছিলো। ইয়াসমিন আক্তার ওই মারধরের বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে আমিরুল।
পরে এ বিষয়ে ওই নারী ঘিওর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আমিরুলকে গ্রেফতার করে বলেও জানান ওসি।
এমকে





