কক্সবাজার শহরে ছলিম উল্লাহ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃ্ত্তরা।

সোমবার রাত ১১টায় শহরের কলাতলী রোড়ে শরণ আবাসিক এলাকার তানিয়া রোস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ছলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালীর আব্দুর রশিদের পুত্র।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কে বা কারা  ছলিমকে খুন করেছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

এআর