নওগাঁ সদরের দূর্গাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুর রহমান (৩৮) ও তার ছোট ভাই শাহীন রহমান খুন হয়েছেন।

রোববার রাত ১২টার দিকে শহর থেকে তারা দুই ভাই মাঠের মধ্য দিয়ে হেটে বাসায় ফিরছিলেন।এ সময় বাড়ির পাশে ফাঁকা মাঠে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের বাসিন্দা।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান,এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত পাঁচজন কে আটক করেছে পুলিশ।

ইআর