গাইবান্ধায় বিএনপি-জমায়াতের ২ কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কট্রোল রুমের অপারেটর আবদুর রশিদ জানান, জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় ২ জনসহ অনান্য মামলার মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএইচ