ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের উপর অতর্কিত হামলা করে তার ব্যাক্তিগত মোটরসাইকেলটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল আমিন। পথে যাত্রাসিদ্ধির বলি বাড়ির দরজা এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা জানান, নুরুল আমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এম এ





