কুয়াকাটায় চাঁদার টাকা না দেয়ায় মনির নামের এক ব্যবসায়ীকে কূপিয়ে রক্তাক্ত জখম করে দোকান লুটকরে নগদ অর্থ স্বর্ণালোংকারসহ মালামাল লুট করে নেয় ছলেমান ফকির ও তার দল বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটেছে গতবৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুর।
ব্যবসায়ী সূত্রে জানাগেছে, আলীপুর বাজারে কুয়াকাটা সিফুড লিঃ এর পরিচালক মনির হোসেন ঘটনার দিন কুয়াকাটা সিফুড লিঃ এর কাজ সেওে রাত ৮টার দিকে বন্দওে তাদের আরেকটি দোকানে এসে ব্যবসায়ী কাজ শুরু করছিলেন।
এসময় ছলেমান ফকির’র নের্র্র্তৃত্বে ৭/৮ জনের একটি চক্র দোকানে প্রবেশ করে মনিরকে এলোপাথারী মেরে রক্তাক্ত জখম করে নগদ অর্থসহ স্বর্ণালোংকার নিয়ে যায়।
এসময় আশ পাশের ব্যবসায়ীরা এসে মনিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। মনিরের অবস্থা বর্তমানে আশংকাজনক।
এ ঘটনায় মনির বাদী হয়ে ৯ জুলাই ছলেমান ফকিরসহ ৯ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন যার নং-০৯।
অভিযোগে আরও জানাযায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকে নানা অপরাধ চালিয়ে আসছে বীরদাপটে। তাই আসামীদের এহেন কর্মকান্ড বন্দে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে বাদী মনির ও তার পরিবার।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মনির জানান, মামলায় কোন আসামী গ্রেফতার হয়নি তবে চেষ্টা অব্যহত রয়েছে।
এসএইচ





