ঘড়ির কাঁটায় তখন ঠিক ১২টা। হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ব্যতিব্যস্ত।
কয়েক মিনিটের মধ্যে পুরো প্রটোকল নিয়ে ভোট কেন্দ্রে এলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যদিও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি সরকারি প্রটোকল ব্যবহার করতে পারেন না। ঘটনাটি আড়ানী পৌরসভার জয়গুন নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই কেন্দ্রের ভোটার।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তিনি ভোট দিয়ে ঢাকায় চলে যাবেন। এ কারণে প্রটোকল নিয়ে এসেছেন।
এমএ





