নারায়ণগঞ্জ -৫ আসনের উপ নির্বাচনে এ পর্যন্ত ১৩৩ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান ৭৮হাজার ১৭৫ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম পেয়েছেন ৬৩ হাজার ৮৪৬ ভোট।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে অনিয়মের কারণে ১টি কেন্দ্র বন্ধ করেছেন প্রিজাইডিং কর্মকর্তা। এছাড়া আরও কয়েকটি কেন্দ্র বন্ধ করা হতে পারে বলে একজন থানা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
নির্বাচন কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, এ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





