দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ আর নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ আর নারী ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন। খবর বাসস’র।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৯৭ হাজার ৩৭ এবং নারী ৩৮ লাখ ৬০ হাজার ৯৮১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ৮৭ হাজার ৯৪০ এবং নারী ১৬ লাখ ৫০ হাজার ১৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩৭ লাখ ৯০ হাজার ২৪৯ এবং নারী ৩০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৬ লাখ ৭১ হাজার ৭৬৩ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৭২ হাজার ৩২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৬ লাখ ৯৬ হাজার ৮৩৫ এবং নারী ২৯ লাখ ৭৪ হাজার ৯২৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯৩ হাজার ৪১৪ জন পুরুষ এবং নারী ৭৮ হাজার ৯০৮ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। এদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৬১০ এবং নারী ১০ হাজার ৭৯৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২২ হাজার ১৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৮ হাজার ৩৬২ জন পুরুষ এবং নারী ৩ হাজার ৭৯০ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৯৫২ জন। এদের মধ্যে পুরুষ ১১ লাখ ১৭ হাজার ৪৯৩ এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৪৫৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১৯ লাখ ১৮ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ৪০৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১১ লাখ ১৭ হাজার ২৪৪ এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৩০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৪৯ জন পুরুষ এবং নারী ১৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এমবি