চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ ২৭ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঘোড়াদাড়ি, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খরগপুর, খিদিরপুর উপাদী ইউনিয়নের কাজিয়ারতে নৌকা ও ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ তালুকদারসহ ২০ জন আহত হয়েছেন । গুলিবিদ্ধ হয়েছেন রহমান নামের একজন । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে।

নায়েরগাঁওয়ের তুষপুর ও বারোগাঁও কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

এ ছাড়া শাহরাস্তি উপজেলার চিতশী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।

৪র্থ দফায় চাঁদপুরের শাহরাস্তিতে ৬টি ও মতলব দক্ষিণের ৪টি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

এমই