জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে আবু রায়হান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রায়হান ধানুয়া গ্রামের বাচ্চা মিয়ার পালিত ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল রায়হান।

শুক্রবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রবিউলের বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


এমএনজে