কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৃথক বজ্রপাতের ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- দৌলতপুরের চুয়া মল্লিকপাড়ার গৃহবধূ নাজনীন (২৪), রিফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের শহিদুল ইলামের স্ত্রী হাজেরা খাতুন (৩৯) ও পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের টুটুল (২৬)।
জানা গেছে, রাতে নাজনীন বাড়ির আঙিনায় রান্না করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাজনীন মারা যান।
রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ইছহাক আলী জানান, লক্ষ্মীখোলা গ্রামে বাড়ির পাশেই পটলের ক্ষেতে কাজ করছিলেন শহিদুল ইলাম ও তার স্ত্রী হাজেরা খাতুন। তাদের ওপর বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্ত্রী হাজের খাতুনের মৃত্যু হয়।
এদিকে, পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল করিম জানান, আকাশে বিদ্যুৎ চমকানোর সময় কানে ইয়ারফোন নিয়ে গান শুনছিলেন জয়ভোগা গ্রামের টুটুল (৩০)। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
কেএইচ





