বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বজ্রপাতের পর হঠাৎ বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুন ধরে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বাড়ির নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ১৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এস