মোবাইলফোনে কথা বলার সময় প্রথম মিনিট কল ড্রপের পর প্রতি ড্রপের জন্য এক মিনিট বা তার সমমূল্যের অর্থ ফেরত দেয়া হবে।

রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম নিজ দফতরে মোবাইলফোন অপারেটরগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ তথ্য জানানো হয়।

মোবাইলফোন অপারেটরগুলোর প্রতিনিধিরা জানান, কল ড্রপে অর্থ বা মিনিট ফেরত দেয়ার এ নিয়ম জুলাই থেকেই কার্যকর করা হবে।

এর আগে সকালে বৈঠকে বসার আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মোবাইলফোনে কল ড্রপ অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এটি কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করতে আমরা আজ মোবাইলফোন অপারেটরদের সঙ্গে বসছি।

বৈঠকে বায়োমেট্রিক সিম নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ৩১ মে এর পর কোনোভাবেই সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

এআই