বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৯ টা পর্যন্ত পৃথক অভিযানে পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বেনাপোলের ভবারবেড় গ্রামের সয়েদ আলীর ছেলে জামাল (৪৫), সেকেন্দার আলীর মেয়ে জাহেদা খাতুন (২৫), সাদিপুর গ্রামের সমের আলীর ছেলে মোমিনুর (৩৫), সাহেব আলীর ছেলে মহিন মন্ডল (৩৪), ও বালুন্ডা গ্রামের আব্দুল হাকিমের ছেলে গোলাম মোস্তফা(৫৫)।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) এহসান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এই আসমিদের গ্রেফতার করা হয়।

নাসির/এমএনজে