সাতকানিয়ায় উপজেলার মাদারশা ইউনিয়নের বাবুনগর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাগানের ভেতর জামায়াত কর্মী শহীদ ও তার সহযোগীদের সঙ্গে পুলিশে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, চার রা‌উন্ড গুলি, একটি এলজি, এর চার রাউন্ড গুলি, একটি রামদা ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ ।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটে।

এতে জামায়াত কর্মী শহীদসহ (৩০) ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অন্যরা হলেন- বোরহান (২৭) ও সায়েম (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রায় ১৫ মিনিটের বন্ধুকযুদ্ধ শেষে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, এর চার রা‌উন্ড গুলি, একটি এলজি, এর চার রাউন্ড গুলি, একটি রামদা ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন আটক গুলিবিদ্ধ শহীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১১টি মামলা রয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই