ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদেশে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

লঞ্চ চলাচলের বিষয়টি জানান, সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন।

তিনি বলেন, অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে সোমবার ( ২৪ এপ্রিল) ভোর থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

এমএনজে