মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদার ওপর হামলাকারীদের বিচারসহ ৭দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষা অধিকার সুরক্ষা ফোরাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, শ্রেণীতে পাঠদানকালে আকষ্মিক ম্যানেজিং কমিটির সদস্য শাহানা ফারভিন তার দলবলসহ প্রধান শিক্ষক নূরজাহান হামিদাকে শারিরিকভাবে লাঞ্ছিত করে।
এর বিরুদ্ধে মামলা (নং: ১০৮১) দায়ের করা হয়। অথচ মতিঝিল থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় নেতৃবৃন্দ তীব্য নিন্দা জানান। শিগগিরই গ্রেফতার করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তারা।
যদি এই দাবি আদায় না হয় তাহলে আগামী ৭ মে বিদ্যালয় ছুটির পূর্বে ১ ঘন্টা কর্মবিরতি পালন করবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-মো: গোলাম মোস্তফা, এমএ সিদ্দিক মিয়া, যুগ্ম আহব্বায়ক মহানগরি সুবল চন্দ্রপাল প্রমূখ।
একই সময় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ আদিবাসিদের অধিকার আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করে আদিবাসি কল্যাণ ও উন্নয়ন সংস্থা।
ঢাকায় আদিবাসিদের জন্য একটি কালচারাল একাডেমি ও ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করাসহ ৯ দফা দাবি তোলা হয়।
মানববন্ধনের আয়োজন করে আদিবাসি কল্যাণ সংস্থা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনসহ আরো কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এমএম, জেএ





