বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।
মঙ্গলবার দিবাগত রাত পৌন ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক ফরিদ উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি উপজেলার চণ্ডীপুর গ্রামে। অপর নিহত তিন যাত্রী হলেন উপজেলার আমিনপুর গ্রামের ফিরোজ হোসেন (২৫), জহুরুল ইসলাম (৩২) ও নিজাম বগুড়া গ্রামের হবিবর রহমান (৪০)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস স্থানীয় ভবানীপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
এমই





