শনিবার বিকালে বারপোতা পাকারাস্তা থেকে ভারতে পাচারের সময় ২০লাখ টাকা মূল্যের ১০টি কাকা তোয়া পাখি আটক করেছে ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সদস্যরা।
খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রহিম জানান, শনিবার বিকালে বাংলাদেশ থেকে ভারতে পাখির চালান প্রবেশ করছে জানতে পেরে সুবেদার ফরিদ উদ্দিন ফোর্স নিয়ে বেনাপোল পুটখালি সীমান্তের বারপোতা এলাকা অভিযান চালিয়ে ১০টি কাকা তোয়া পাখি আটক করে। যার সিজার মূল্য প্রায় ২০লাখ টাকা।
পরে আটককৃত পাখি বেনাপোল বন্যপ্রানি সংরক্ষন কর্মকর্তা বায়েজিদ হোসেনের মাধ্যমে বন্যপ্রানি সম্পদ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
এমএ





