বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে। এছাড়া, প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

এইচআর