সাভারে বিক্রি নিষিদ্ধ প্রায় ৫০কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাছ বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে সাভারের গেন্ডা পৌরসভা বাজার ও গেন্ডা বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা।
অভিযান পরিচালনার সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা জানান, দুটি বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রয় নিষিদ্ধ প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জাটকা ইলিশ মাছ রেখে পলিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় আল-জামিয়াতুল আবাসিক মহিলা এতিমখানা ও মাদ্রাসা, জামিয়া আরাবিয়া ইসলামিয়া এতিমখানা এবং দারুল জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়। এ ছাড়া জাটকা বিক্রি বন্ধে ভবিষ্যতেও এ ধরনের আভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
এমকে





