সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণটি উদ্ধার করা হয়।
উপজেলার সুন্দরবন সংলগ্ন তুষখালী খালের পাশ থেকে পাচারকালে হরিণটি উদ্ধার করা হয়।
চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সন্ধ্যায় কদমতলা স্টেশনের আওতাধীন তুষখালী খালের পাশে অভিযান চালায়। এসময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হরিণটি উদ্ধার করে তারা। তবে হরিণ পাচারের সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

ইআর