যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় রনি (৩৫) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। নিহত রনি অভয়নগর নওয়াপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।
এ ঘটনায় সিএনজির আরো তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বাজারে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধা ৬টার দিকে একটি সিএনজি নাভারণ সাতক্ষীরা মোড় থেকে যাত্রী নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল।
সন্ধা ৬টার দিকে সিএনজিটি জামতলা বাজারে পৌচ্ছে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি ট্রাক সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রনির মৃত্যু হয়।
এ ঘটনায় আরো তিনজন গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাভারণ হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়াতায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এবং আহতদের উদ্ধার নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে নিহত রনির লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাকটিকে আটক করে নাভারণ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে । তবে ট্রাকটির চালক ও সহকারী চালক পালিয়েছে বলে তিনি জানান।
নাসির/জেড





